ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল উত্থাপন মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, গোলখরা কি কাটবে? সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের ‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

খালেদা জিয়ার কবরে সাধারণ মানুষের শ্রদ্ধা

নিজস্ব সংবাদ :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার দুপুর থেকে তার কবরে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে ছুটে এসেছেন অনেকে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল আজ বৃহস্পতিবার দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে গতকাল বিকেলে তাকে দাফন করার পর জিয়া উদ্যানের প্রবেশমুখ বন্ধ রাখা হয়েছিল।

কিন্তু আজ বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জিয়া উদ্যানে মানুষ এসে জড়ো হলে দুপুর ১২টার পর থেকে সবার জন্য সেটি খুলে দেওয়া হয়। এ সময় আগতরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া প্রার্থনা করেন। এ সময় কান্না করতে দেখা গেছে অনেককে।

মবিনুল ইসলাম নামের একজন এসেছেন ফেনী থেকে।

তিনি গণমাধ্যমে বলেন, আমি কোনো দল করি না। কিন্তু বেগম জিয়াকে আমার সব সময়ই ভালো লাগে। তার দেশ শাসনের সময়গুলো আমার মতে সোনালী সময়। এ জন্যই ছুটে এসেছি।
বিএনপি মিডিয়া সেল থেকে ছবি দিয়ে জানানো হয়েছে, গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে দোয়া করতে আসছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন।

সকালে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য মোনাজাত করেন।

এ সময় জনগণের জান-মালের নিরাপত্তার ক্ষেত্রে খালেদা জিয়া আপসহীন ছিলেন জানিয়ে বাবর বলেন, যখন আমি যা চেয়েছি উনি আমাকে তাই দিয়েছেন। র‌্যাবকে রাজনৈতিকভাবে একদিনের জন্য বা এক ঘণ্টার জন্যও আমরা ব্যবহার করিনি। এটা কেউ বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
১১৯ বার পড়া হয়েছে