ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, গোলখরা কি কাটবে?

নিজস্ব সংবাদ :

পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, গোলখরা কি কাটবে?

বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে হতাশাজনক ড্র দিয়ে অভিযান শুরু করা পর্তুগাল এবার প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে নবাগত উজবেকিস্তানের।

হিউস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১১টায়।

আসরে এটি দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পর্তুগাল, অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিষেক হয় উজবেকিস্তানের। ম্যাচের আগে আলোচনায় রয়েছে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ গোলখরা। তবে তাকে নিয়েই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল।

পরিসংখ্যান অনুযায়ী, বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) সবশেষ ১০ ম্যাচে কোনো গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এই সময়ে তিনি ৩৩টি শট নিলেও মাত্র ১১টি লক্ষ্যে রাখতে সক্ষম হন, কিন্তু কোনো গোল আসেনি।

পেনাল্টি বাদ দিলে পরিস্থিতি আরো কঠিন, টানা ১৩ ম্যাচ ধরে বড় টুর্নামেন্টে গোলহীন রয়েছেন রোনালদো। এই সময়ে ৪২টি শট নিয়েও জালের দেখা পাননি তিনি।

পরিসংখ্যানে আরো দেখা যায়, আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও উজবেকিস্তান। এশিয়ান কনফেডারেশনের দলগুলোর বিপক্ষে পর্তুগালের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা ভালো নয়—২০১৮ সালে ইরানের সঙ্গে ড্র এবং ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার কাছে হারের পর জয়হীন রয়েছে দলটি।

অন্যদিকে উজবেকিস্তানের জন্যও ইউরোপীয় দলের বিপক্ষে পরিসংখ্যান অনুকূল নয়। উয়েফা সদস্য দেশগুলোর বিপক্ষে সবশেষ ২৩ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা, যার বাকি ম্যাচগুলোর মধ্যে ১০টি ড্র ও ১২টি হার রয়েছে।

পর্তুগালের একাদশ : কস্তা; কানসেলো, দিয়াজ, ভেইগা, মেন্দেস; ভিতিনিয়া, নেভেস, ফার্নান্দেজ; ক্রিস্টিয়ানো রোনালদো, ফেলিক্স, নেতো

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৩৪ বার পড়া হয়েছে