ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

হবিগঞ্জে ট্রাক চাপায় শিক্ষকের মৃত্যু

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জে ট্রাক চাপায় শিক্ষকের মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক চাপায় মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক রূপজিত কর রাজু (৩৬) নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার নতুনবাজার এলাকার বেন্দারপুল স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু উপজেলার বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাজু সকালে চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়া পৌঁছে দেওয়ার পর মিরপুরে ফিরে যান। এরপর নতুন বাজার এলাকায় হাঁটতে গেলে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। নিহতের মৃত্যুতে এলাকায় ও সানশাইন মডেল হাইস্কুলে শোকের ছায়া নেমে এসেছে।

সানশাইন মডেল হাইস্কুলে সভাপতি এম. শামছুদ্দিন জানান, রাজুর স্মরণে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং বিদ্যালয় একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাহুবল মডেল থানার ওসি আমিনুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
১৫৪ বার পড়া হয়েছে