ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ফের যশোর রুটে চালু হচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন নোরা ফাতেহি! হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দুদকের মামলায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

সিলেটে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আটক

নিজস্ব সংবাদ :

সিলেটের কানাইঘাটে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গ্রেফতারকৃত নূর আহমদ (৩০) কানাইঘাট উপজেলার লালরচক গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। শনিবার (১১ অক্টোবর) রাতে লালরচক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ১৯ জানুয়ারি কানাইঘাট উপজেলার এক তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে পাশের জঙ্গলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ওই রাতে ভিকটিম রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত ১টার দিকে দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে ভিকটিম ঘুম থেকে জেগে দরজা খুললে নূর আহমদ ও তার দুই সহযোগী প্রবেশ করে। পরে তারা মুখ চেপে ধরে তরুণীকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে গিয়ে রাস্তার পাশে পর্যায়ক্রমে ধর্ষণ করে।

চিৎকার করতে চাইলে তাকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় ধর্ষকরা। পরে তারা চলে গেলে ভিকটিম বিষয়টি তার ভাইকে জানায় এবং পরদিন নিজে বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা চালায়। এর ধারাবাহিকতায় শনিবার (১১ অক্টোবর) রাতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট-এর একটি দল কানাইঘাট থানাধীন লালরচক এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি নূর আহমদকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, নূর আহমদ সিলেট জেলার বিভিন্ন থানায় সাতটি মামলায় এজাহারে ও চার্জশিটে অভিযুক্ত। তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২১৩ বার পড়া হয়েছে