ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ফের যশোর রুটে চালু হচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন নোরা ফাতেহি! হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দুদকের মামলায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

সিলেটে মধ্যরাতে যুক্তরাজ্য যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদ :

সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কয়ছর আহমদ বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে।

জানা গেছে, কয়ছর আহমদের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই প্রেক্ষিতে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, মধ্যরাতে গ্রেফতারের পর কয়ছর আহমদকে থানায় রাখা হয়। সোমবার (৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়ছর সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৩৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২০৪ বার পড়া হয়েছে