ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চায়ের আড্ডায় জাইমা রহমান, শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা হবিগঞ্জে গণঅধিকার পরিষদের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের আরো বাড়ল এলপিজির দাম জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না: সালাহউদ্দিন আহমদ ‘১৭ মাসে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’ দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

যারা পিআর নিয়ে কথা বলে তারা নির্বাচনের বিরোধিতা করে : টুকু

নিজস্ব সংবাদ :

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘ইতোমধ্যেই দেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে। মানুষ আসলে পিআর পদ্ধতি বোঝে না। মানুষ আগের মতোই ভোট দিয়ে নিজের এলাকার নেতা বেছে নেবে। এলাকার সুখ-দুঃখ যে বুঝবে, তাকেই মানুষ প্রতিনিধি হিসেবে চাইবে।

যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলে তারা আসলে নির্বাচনের বিরোধিতা করে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘারিন্দায় সদর উপজেলা বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি-সম্পাদকদের সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রতিটি জায়গায় বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম হবে।

সরকার বলেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তাই সবার উচিত, সরকারকে সহযোগিতা করা এবং নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
১১৫ বার পড়া হয়েছে