ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর ভস্মীভূত মাত্র ১৫ মিনিটে বিয়ে করেছিরেন ক্যানসার আক্রান্ত হিনা খান জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার: অক্টোবরেই আক্রান্ত ৪৬৭ চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক মানিক পশারির দাফনে বাধা, জড়িতদের ব্যবস্থা নেওয়ার দাবি জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ফের ২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাড়ে ৩ হাজার চিকিৎসকের যোগদান শিগগিরই : স্বাস্থ্যের ডিজি

নিজস্ব সংবাদ :

সাড়ে ৩ হাজার চিকিৎসকের যোগদান শিগগিরই : স্বাস্থ্যের ডিজি

সাড়ে তিন হাজার চিকিৎসক শিগগিরই যোগদান করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মো. আবু জাফর। তিনি বলেন, ‘কিছু প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই সাড়ে তিন হাজার ডাক্তার যোগ দিচ্ছেন।’

বুধবার (১৭ সেপ্টেম্বর) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মহাপরিচালক বলেন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে স্পেশাল বিসিএস থেকে তাদের নিয়োগের বিষয়ে ইতিমধ্যেই সুপারিশ করা হয়েছে।

পুলিশ ভেরিফিকেশন এবং অন্যান্য কিছু প্রশাসনিক কাজ সম্পন্ন করে এ মাসেই তারা যোগদান করতে পারবেন বলে আশা প্রকাশ করেন এই পেডিয়াট্রিক সার্জন এবং স্বাস্থ্যসেবা প্রশাসক।

ডাক্তার মো. আবু জাফর বলেন, ‘তিন হাজার ৫০০ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। তবে আরো তিন হাজার ৮০০ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ চূড়ান্ত করা হবে। তিনি জানান, সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে ১২ হাজার ৩৯৭ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে।

৩৮তম বিসিএসে সুপারিশ করা হয়েছে তিন হাজার ১২০ জন। এর মধ্যে ৩০০ জন রয়েছে ডেন্টাল। বাকি দুই হাজার ৮২০ জন সহকারী সার্জন। তিনি বলেন, পর্যায়ক্রমে চিকিৎসকদের শূন্য পদ পূরণ করা হবে। এ বিষয়ে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
১৯৬ বার পড়া হয়েছে