ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ফের যশোর রুটে চালু হচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন নোরা ফাতেহি! হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দুদকের মামলায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর স্বপ্ন বাঁচিয়ে রাখল টাইগাররা

নিজস্ব সংবাদ :

আফগানিস্তানকে হারিয়ে লঙ্কানদের দিকে তাকিয়ে টাইগাররা। তবে সুপার ফোরের দৌড়ে টিকে রইল বাংলাদেশ।.মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৫৪ রান। ৩১ বলে সর্বোচ্চ ৫২ রান করেছেন তানজিদ হাসান তামিম।

প্রথম ওভারেই দু’বার আউট হতে গিয়ে বেঁচেছিলেন সাইফ হাসান। দ্বিতীয় বলেই জোরালো আবেদন উঠেছিল আউটের। এরপর পঞ্চম বলে ক্যাড ড্রপ হলো। ঘটনাবহুল প্রথম ওভারে উঠলো ৩ রান। এরপর ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন সাইফ হাসান এবং তানজিদ তামিম। আফগানিস্তান বোলারদের উইকেটের চারপাশে খেলে ১ম পাওয়ার প্লে’র ৬ ওভারে রান তুললেন ৫৯টি।

কিন্তু পাওয়ার প্লে’র পরের ওভারে বল করতে আসা রশিদ খানকে আর সামলাতে পারলেন না পারভেজ হোসেন ইমনের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া সাইফ হাসান। ৭ম ওভারের চতুর্থ বলে রশিদ খানের বলে বোল্ড হয়ে গেলেন তিনি। ২৮ বলে করলেন ৩০ রান। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি।

৬৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে এটাই স্বস্তির যে, উদ্বোধনী জুটিতে কিছু রান উঠলো আফগানিস্তানের বিপক্ষে। সাইফ হাসান আউট হওয়ার পর মাঠে নামেন কিছুদিন ধরে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস।

কিন্তু মাঠে নামার পর থেকে কোনোভাবেই স্বচ্ছন্দে খেলতে পারলেন না। ১১টি বল মোকাবেলা করে ৯ রান করলেন তিনি। একটি বাউন্ডারি বা ছক্কার মার মারতে পারলেন না তিনি। দলীয় ৮৭ রানের মাথায় আউট হয়ে যান লিটন।

তবে তানজিদ তামিম আরেক প্রান্তে থেকে স্বচ্ছন্দে ব্যাট করছিলেন। ২৮ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার ছিল তার এই অর্ধশতকের ইনিংসে। হাফ সেঞ্চুরির পরই আউট হয়ে যান তানজিদ তামিম। ৩১ বলে ৫২ রান করে বিদায় নিলেন তিনি।

তাওহিদ হৃদয় খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। ২০ বলে ২৬ রান করেন তিনি। শামীম হোসেন পাটোয়ারী ১১ বলে ১১ রান করে আউট হন। শেষ দিকে জাকের আলী অনিক ১৩ বলে ১২ রানে এবং নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:৫১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২২৪ বার পড়া হয়েছে