ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: নাসির উদ্দিন এতিমখানা থেকে আর্জেন্টিনা দলে বিস্ময়বালক ‘কিকি’ রামোস অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, করলেন ৯১ বলে ২৩৩ সেই দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খাম্বা থাকলেও এখন বিদ্যুৎ পাওয়া যায়না: সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী যেকোন সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে’ রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় কর্মীকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করবেন ট্রাম্প

নিজস্ব সংবাদ :

প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’ এর বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প জানান, তিনি নিউইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে মানহানির দায়ে ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন।

নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, নিউইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট সংবাদমাধ্যম।

ট্রাম্পের অভিযোগ, পত্রিকাটি প্রায় এক দশক ধরে তার বিরুদ্ধে ‘মিথ্যার অভিযান’ চালাচ্ছে এবং এটি ‘উগ্র বামপন্থি ডেমোক্র্যাট পার্টির ভার্চুয়াল মুখপাত্রে’ পরিণত হয়েছে। গণমাধ্যমটি সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে অবৈধভাবে অর্থায়ন করেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রুথ সোশ্যালে তিনি আরো জানান, “নিউইয়র্ক টাইমসকে অনেক বেশিদিন ধরে যথেচ্ছা মিথ্যাচার, অপমান ও মানহানির সুযোগ দেওয়া হয়েছে, যা একইসঙ্গে গ্রহণযোগ্য নয় এবং বেআইনি। এখন সেটা থামবে। এখুনি! আমি মহান অঙ্গরাজ্য ফ্লোরিডায় মামলা দায়ের করব।”

নিউইয়র্ক টাইমস তাৎক্ষণিকভাবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
২১৩ বার পড়া হয়েছে