ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ফের যশোর রুটে চালু হচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন নোরা ফাতেহি! হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দুদকের মামলায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

নিলামে ৩৫৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব সংবাদ :

নিলামে ৩৫৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাস আয় ও রপ্তানি খাতকে পুনরুজ্জীবিত করতে ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ নিলামে ডলার ক্রয়ের জন্য প্রতি ডলার ১২১ টাকা ৭৫ পয়সা কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরের এ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংক মোট ১,৭৪৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কিনে বাজারে হস্তক্ষেপ করছে।

তিনি আরো বলেন, স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক একই ধরনের নিলামের মাধ্যমে ব্যাংকগুলোকে ডলার বিক্রিও করবে।

তিনি যোগ করেন, ‘প্রয়োজন মনে হলে স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে আমরা যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ বিবেচনা করতে পারি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
২২৫ বার পড়া হয়েছে