ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সিলেটে আরো ৮ ডেঙ্গুরোগী শনাক্ত সাইবার হামলায় যুক্তরাজ্যের পেনশন ও ভাতা সেবা বন্ধ সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার ২৪ ঘণ্টার ব্যবধানে এম এ মালিক ও হাবিবুর রহমান হাবিবের বাসভবনে হামলা-অগ্নিসংযোগ দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছবিতে শেখ হাসিনার মা খালেদা জিয়া! আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে ফিরতে পারেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস দেশে বর্তমানে এইচআইভি রোগে আক্রান্ত ১৬ হাজার ৬১৮ জন

সাইবার হামলায় যুক্তরাজ্যের পেনশন ও ভাতা সেবা বন্ধ

নিজস্ব সংবাদ :

সাইবার হামলার কারণে অনলাইনে পেনশন ও সরকারি ভাতা প্রদানের সেবা বন্ধ করতে বাধ্য হয়েছে যুক্তরাজ্যের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রণালয় (ডিডব্লিউপি)। শুক্রবারের এ ঘটনার পর শনিবারও মন্ত্রণালয়ের অনলাইন সেবাগুলো বন্ধ ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি।

যুক্তরাজ্যের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন বলেছেন, মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থায় অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা চালানো হয়েছে।

এদিকে, সাইবার হামলার পর পেনশনভোগী ও সরকারি ভাতার সুবিধাভোগীদের অর্থ পেতে বিলম্বের খবর পাওয়া গেছে।

তবে মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত অর্থ পরিশোধে কোনো প্রভাব পড়েনি এবং নির্ধারিত সময় অনুযায়ী তা অব্যাহত থাকবে। অর্থ পেতে বিলম্বের খবরগুলোর সঙ্গে সাইবার হামলার সম্পর্ক নেই বলেও মনে করছে কর্তৃপক্ষ।

এদিকে অনলাইন সেবা বন্ধ থাকার সময় যত বাড়ছে, সুবিধাভোগীদের নিয়ে মন্ত্রণালয়ের কর্মীদের উদ্বেগও তত বাড়ছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের এক কর্মী বলেন, পরিস্থিতিতে কর্মীদের মনোবল কমে যাচ্ছে। কারণ, ডিডব্লিউপির চেয়ে বিবিসি নিউজ থেকেই তাঁরা বর্তমানে বেশি তথ্য পাচ্ছেন। এদিকে, শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের এক মুখপাত্র বলেছেন, এ ঘটনার পেছনে কোনো ‘বিদ্বেষপূর্ণ’ তৎপরতা ছিল কি না, তা সরকার উড়িয়ে দিচ্ছে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৭ বার পড়া হয়েছে