২৪ ঘণ্টার ব্যবধানে এম এ মালিক ও হাবিবুর রহমান হাবিবের বাসভবনে হামলা-অগ্নিসংযোগ
প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিক এবং সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরপর সংঘটিত এই পৃথক হামলার ঘটনাকে কেন্দ্র করে গোটা দক্ষিণ সুরমা এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় অবস্থিত বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাসভবনের একটি অংশে আগুন ধরে গেলেও দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের দ্রুত তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি; পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
একই দিন সন্ধ্যায় দক্ষিণ সুরসার কামালবাজার এলাকায় সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া কয়েকটি মোটরসাইকেলে আ*গুন দেওয়া হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।




















