ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সিলেটে আরো ৮ ডেঙ্গুরোগী শনাক্ত সাইবার হামলায় যুক্তরাজ্যের পেনশন ও ভাতা সেবা বন্ধ সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার ২৪ ঘণ্টার ব্যবধানে এম এ মালিক ও হাবিবুর রহমান হাবিবের বাসভবনে হামলা-অগ্নিসংযোগ দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছবিতে শেখ হাসিনার মা খালেদা জিয়া! আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে ফিরতে পারেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস দেশে বর্তমানে এইচআইভি রোগে আক্রান্ত ১৬ হাজার ৬১৮ জন

দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ :

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেখানে তিনি কক্সবাজারের পর্যটন খাতসহ কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনাসংক্রান্ত তৃতীয় সভায় অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা শহরে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সতর্ক অবস্থান রুটিন কার্যক্রমের অংশ। এ ধরনের যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে।

লকডাউন জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো পরিকল্পনা নাই।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো শঙ্কা নেই। এদিকে শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে প্রাণহানির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নওডোবা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। প্রাথমিকভাবে এটি দুই পক্ষের আন্তঃকলহ বা সংঘর্ষ বলে জানা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হয়নি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ বার পড়া হয়েছে