ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ হঠাৎ গুরুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে ঢাকা ছাড়ছেন খলিলুর ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালক নিহত সিলেট জেলা ও মহানগর যুবদলকে কেন্দ্রের ৩ দিনের আল্টিমেটাম ডিসেম্বর মাসকে ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি ১৮ দিনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪৩ কোটি ডলার, অর্ডার স্থানান্তর ২৫ কোটির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান সাংবাদিক পরিচয় যাচাই সহজ করতে দ্য নিউজের নতুন উদ্যোগ সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান বাংলাদেশে আর্জেন্টিনার প্রতিনিধি দল

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালক নিহত

নিজস্ব সংবাদ :

ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলপার। রোববার (২২ নভেম্বর) রাত পৌনে ৭টায় উপজেলার কাঁচপুরের স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম ইসমাইল (৪০)। আহত হেলপারের নাম রায়হান হোসেন (২০)। তবে তাদের বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা।

হানিফ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফিরছিলাম। পথে হঠাৎ একটি কাভার্ডভ্যানকে একটি ট্রাকের ওপরে দেখতে পাই। পরে সেখানে কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছি, কাভার্ডভ্যানটি এঁকেবেঁকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশের ওপর পড়ে যায়। এতে ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

ওসি জুয়েল রানা বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় আপাতত এর চেয়ে বেশি তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
১৫ বার পড়া হয়েছে