News Title :
পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের খবরে যেসব ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়া বলে জানানো হয়েছে। সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে ভুয়া সংবাদ থেকে সাবধান থাকার আহ্বান জানান।
সতর্কীকরণ বার্তায় ফেসবুক পেজে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
এ বার্তায় যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
ট্যাগস :




















