ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আটক

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো. আরিফ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি ও জেলা প্রশাসনের যৌথ দল। তিনি দীর্ঘদিন ধরে অন্য এক চিকিৎসকের নাম ও পরিচয় ব্যবহার করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নিজের চিকিৎসাগত যোগ্যতা ও চিকিৎসাসেবা দেওয়ার বৈধতার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি আরিফ মিয়া বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, আরিফ মিয়া ‘ডা. মীর মাহবুব রহমান’ পরিচয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা দিয়ে আসছিলেন। এমনকি অন্য এক চিকিৎসকের নাম ব্যবহার করে প্রেসক্রিপশন প্যাডের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলেও অভিযোগ করেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

অভিযানে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন। তিনি জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তবে আটক ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি না দিয়ে নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। তাঁর বিরুদ্ধে বড় ধরনের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অভিযানে অংশ নেওয়া এসআরবির ক্যাপ্টেন মোশারফ বলেন, আরিফ মিয়া অন্য একজন চিকিৎসকের নাম ব্যবহার করে প্রেসক্রিপশন প্যাডের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন বলে তাঁরা আগে থেকেই তথ্য পেয়েছিলেন। ওই তথ্যের ভিত্তিতেই রোববার রাতে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভুয়া পরিচয়ে কেউ চিকিৎসা দিলে সাধারণ মানুষ প্রতারণা ও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে পারেন। তাই চিকিৎসকের পরিচয় ও যোগ্যতা যাচাই এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
৯ বার পড়া হয়েছে