ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঝুঁকিতে পড়বেন তারেক রহমানই পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাজধানীতে অস্ত্র হাতে অভিযান, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রবাসীদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ অস্ত্র হাতে ‘মাদকবিরোধী’ অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: ঢাকাকে আগে কিছুই জানায়নি সৌদি কক্সবাজারে আগুনে নিহত ১০: জিজ্ঞাসাবাদের জন্য একজন হেফাজতে এখন থেকে লাগেজ হ্যান্ডলিং লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানের ঘটনায় ১৪ জনকে রিমান্ড দিল আদালত ফেঞ্চুগঞ্জে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, উদ্ধার প্রায় ৫ লাখ টাকার জাল

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঝুঁকিতে পড়বেন তারেক রহমানই

নিজস্ব সংবাদ :

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রধানমন্ত্রী তারেক রহমানই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেন, স্বৈরাচারী ব্যবস্থার বিলোপ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপসের কোনো সুযোগ নেই।

আজ শনিবার রাজধানীর মেহেরবা প্লাজায় দলটির প্রধান কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সংস্কারের অঙ্গীকার ও প্রতারণার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত কাইয়ূম।

সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নে সব গণতান্ত্রিক দলকে নিয়ে যুগপৎ আন্দোলনের আহ্বান জানিয়ে হাসনাত কাইয়ূম বলেন, ‘এই চ্যালেঞ্জ গ্রহণ না করলে আবু সাঈদ, মিরাজসহ হাজারো শহীদের রক্তের সঙ্গে বেইমানি হবে।’

হাসনাত কাইয়ূম দাবি করেন, বিএনপির সব নেতাকর্মী গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের বিরোধী নয়। তার মতে, দেশি-বিদেশি প্রভুর প্রচারণায় বিএনপির যে অংশ গণরায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা গণঅভ্যুত্থানে অংশ নেয়নি। এই ষড়যন্ত্র সফল হলে তারেক রহমানই ঝুঁকিতে পড়বেন বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:১৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৬ বার পড়া হয়েছে