ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঝুঁকিতে পড়বেন তারেক রহমানই পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাজধানীতে অস্ত্র হাতে অভিযান, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রবাসীদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ অস্ত্র হাতে ‘মাদকবিরোধী’ অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: ঢাকাকে আগে কিছুই জানায়নি সৌদি কক্সবাজারে আগুনে নিহত ১০: জিজ্ঞাসাবাদের জন্য একজন হেফাজতে এখন থেকে লাগেজ হ্যান্ডলিং লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানের ঘটনায় ১৪ জনকে রিমান্ড দিল আদালত ফেঞ্চুগঞ্জে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, উদ্ধার প্রায় ৫ লাখ টাকার জাল

কক্সবাজারে আগুনে নিহত ১০: জিজ্ঞাসাবাদের জন্য একজন হেফাজতে

নিজস্ব সংবাদ :

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, “সন্ধ্যা ৬টার দিকে তাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

তবে জিজ্ঞাসাবাদের জন্য আনা ব্যক্তির নাম-পরিচয় জানাতে চাননি ওসি।

তিনি বলেন, “এখনই সবকিছু বলা যাবে না। জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এত বড় ঘটনা, সব দিক তদন্ত করেই কাজ চলছে।”

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। আগুনে তিনতলা রিসোর্টটির পুরো স্থাপনা পুড়ে যায়। এতে একই পরিবারের ছয়জনসহ ১০ জন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ফায়ার সার্ভিস দশজনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
৮ বার পড়া হয়েছে