ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঝুঁকিতে পড়বেন তারেক রহমানই পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাজধানীতে অস্ত্র হাতে অভিযান, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রবাসীদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ অস্ত্র হাতে ‘মাদকবিরোধী’ অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: ঢাকাকে আগে কিছুই জানায়নি সৌদি কক্সবাজারে আগুনে নিহত ১০: জিজ্ঞাসাবাদের জন্য একজন হেফাজতে এখন থেকে লাগেজ হ্যান্ডলিং লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানের ঘটনায় ১৪ জনকে রিমান্ড দিল আদালত ফেঞ্চুগঞ্জে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, উদ্ধার প্রায় ৫ লাখ টাকার জাল

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানের ঘটনায় ১৪ জনকে রিমান্ড দিল আদালত

নিজস্ব সংবাদ :

ঢাকার গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক ওরফে জুয়েলসহ ১৪ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হলের সাবেক সভাপতি শাহ্ মোস্তফা আলমগীর, তরিকুল ইসলাম টুটুল, জুলহাস মণ্ডল সাকি, দেলোয়ার হোসেন জিসান, শেখ শহিদুল ইসলাম বাবু সরদার, রায়হান পারভেজ রুবেল, হারুন বাসার, বাবু শেখ, মো. খলিল, ফরিদ আহম্মদ কাঞ্চন, রুহুল আমিন ফারাজি, মেজবাহ উদ্দিন খান ও আরিফুল ইসলাম।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১৪ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় কয়েক শ লোকের অংশগ্রহণে ‘জয় বাংলা’ স্লোগানে একটি মিছিল হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
৯ বার পড়া হয়েছে