ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের মোটরসাইকেল চালাচ্ছিলো প্রেমিকা, দূর্ঘটনায় প্রাণ গেল দুজনের

নিজস্ব সংবাদ :

প্রেমিকের মোটরসাইকেল চালাচ্ছিলো প্রেমিকা, দূর্ঘটনায় প্রাণ গেল দুজনের

যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে প্রেমিক-প্রেমিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে। তারা দুজন প্রেমিক-প্রেমিকা ছিলেন বলে পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা গেছে।

পুলিশ ও স্বজনরা জানায়, বিকেলে অয়ন ও মিথিলা একটি মোটরসাইকেলে করে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলো। মোটরসাইকেলটি চালাচ্ছিলো প্রেমিকা মিথিলা। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা অয়ন ও মিথিলা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করে। অবস্থা গুরুতর হওয়ায় মিথিলাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। পরে ঢাকা নেয়ার পথে মিথিলার মৃত্যু হয়।

এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন প্রেমিকা মিথিলা।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৮ বার পড়া হয়েছে