ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

সৌদির শীর্ষ জ্বালানি স্থাপনার কাছে ধোঁয়ার কুণ্ডলী

নিজস্ব সংবাদ :

সৌদি আরবের রাজধানী রিয়াদে শীর্ষ তেল-গ্যাস কম্পানি আরামকোর একটি স্থাপনার পাশে আগুন ও বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। শনিবার প্রত্যক্ষদর্শীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এমনকি রয়টার্সের মন্তব্যের অনুরোধেও তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি আরামকো কর্তৃপক্ষ। এই অগ্নিকাণ্ডের দায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ স্বীকার করেনি।

এদিকে সৌদি আরব এবং ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে হুতিরা।
গত সপ্তাহে হুতিরা দাবি করেছিল, ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। সে সময়ে সৌদি আরব জানিয়েছিল, তায়েফ এবং ইয়ানবু এলাকার দিকে হুতিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। তবে সেসময় আরামকোর স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির খবর জানানো হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
৪ বার পড়া হয়েছে