ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটক এবং পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। হবিগঞ্জ মোটরমালিক গ্রুপের ডাকা এ ধর্মঘট গতকাল সকাল থেকে শুরু হয়। ফলে জেলার অভ্যন্তরীণ সড়কসহ দূরপাল্লার সব যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ অংশে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং ঢাকা থেকে সিলেটগামী ও সিলেট থেকে ঢাকাগামী বাসসহ সব ধরনের বাস আটকে দেয়। সকাল ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় নতুন ব্রিজ পয়েন্টসহ আশপাশের এলাকায় আটকা পড়ে শত শত বাস।

এ ছাড়া মহাসড়কের মিরপুর পয়েন্ট ও আউশকান্দি পয়েন্টও শ্রমিকরা বাস আটকে দেয়। এতে ঘণ্টার পর ঘণ্টা বাসের যাত্রীরা অসহনীয় দুর্ভোগে পড়েন। অনেককেই বাস থেকে নেমে পার্শ্ববর্তী দোকানপাট থেকে ঠান্ডা পানীয় কিনতে দেখা যায়। এ সময় চরম ক্ষোভ প্রকাশ করেন যাত্রী ও চালকরা। যদিও ট্রাকসহ জরুরি কাজে চলাচলরত গাড়িগুলো এর আওতামুক্ত রয়েছে।

সরেজমিন দেখা যায়, যানবাহন না চলায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যাত্রীরা। ছোট ছোট যানবাহনে ভেঙে ভেঙে অনেকে জেলা শহরে এলেও নির্দিষ্ট গন্তব্যে তারা পৌঁছাতে পারবেন কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। ভুক্তভোগী যাত্রীরা বলেন, কয়েক দিন পরপর এভাবে ধর্মঘট ডেকে আমাদের দুর্ভোগে ফেলা হয়। বিষয়টি স্থায়ীভাবে সমাধান হোক এটাই আমরা চাই। নজরুল নামের বাসচালক বলেন, এটা হবিগঞ্জের অভ্যন্তরীণ বিষয়।

তারা আমাদের দূরদূরান্ত থেকে আসা বাস চলাচলে বাধা দেবে কেন? শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ ইমরুল শাহেদ বলেন, মহাসড়কের নতুন ব্রিজ পয়েন্ট দিয়ে কোনো বাস চলাচল করতে দিচ্ছেন না শ্রমিকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:৫০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
৮ বার পড়া হয়েছে