ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

ফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোর

নিজস্ব সংবাদ :

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়ে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন গায়ক ও র‍্যাপার ম্যাকলমোর। এরই মধ্যে আরেক ঘোষণায় এবার বিশ্বের আলো নিজের দিকে কেড়ে নিলেন তিনি।

কয়েক দিন পর সফর থেকে পাওয়া পুরো ১০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় বারো কোটি আটাশ লাখ ছেষট্টি হাজার ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা সংগঠনগুলোকে দেওয়ার ঘোষণা দিয়েছেন র‍্যাপার ম্যাকলমোর। একই সঙ্গে ইসরায়েলপন্থী ধনকুবের ও নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক রবার্ট ক্রাফটকে ওই অর্থের সমপরিমাণ অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ম্যাকলমোরের আসল নাম বেন হ্যাগার্টি। বুধবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার অনুদানের অর্থ ফিলিস্তিনিদের সরাসরি সহায়তা করা ৬টি সংগঠনের মধ্যে দেওয়া হবে। এর পাশাপাশি ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে তাকে পারফর্ম করতে নিষিদ্ধ করার পর ক্রাফটের প্রতি এই আহ্বান জানান তিনি।

ম্যাকলমোর লিখেছেন, ‘আমরা যে বিষয়েই মতপার্থক্যে থাকি না কেন, অন্তত এ বিষয়ে হয়তো একমত হতে পারি যে ফিলিস্তিনিদের জীবন রক্ষা করা মূল্যবান। পৃথিবীর অন্য যেকোনো মানুষের জীবনের চেয়ে কোনো ফিলিস্তিনির জীবনের মূল্য কম নয়।’

বুধবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ক্রাফট জানান, ম্যাকলমোর তাকে অনুদানের অর্থ মিলিয়ে দেওয়ার আহ্বান জানানোর আগেই এড শিরান ফোন করে ওই অঞ্চলে মানবিক সহায়তার জন্য ২০ লাখ ডলার দেওয়ার বিষয়ে তাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে বলেছেন। ক্রাফট আরও জানান, শিরান এখন অন্য স্টেডিয়াম মালিকদের সঙ্গে যোগাযোগ করে আরও অর্থ সংগ্রহের উদ্যোগ নেবেন।

ক্রাফট বলেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি, সব মানুষের জীবন রক্ষা করা মূল্যবান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১৫ বার পড়া হয়েছে