ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সার

নিজস্ব সংবাদ :

সংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সার

দিনাজপুরের বোচাগঞ্জে এক ইউপি সদস্যের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ২৮ বস্তা সার উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালেবের বাড়িতে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মোতালেবের বাড়িতে অভিযান চালায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন। এ সময় তার বাড়ি থেকে ২৮ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ১০ বস্তা ডিএপি ও ১৮ বস্তা এমওপি সার রয়েছে।

অভিযানকালে সারগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং তার জমির পরিমাণ কত—এসব বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য সঠিক তথ্য দিতে পারেননি বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে অবৈধভাবে সার মজুদের অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন বলেন, উদ্ধার করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে