ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেদ্দা-মক্কা-তাইফে ‘সম্ভাব্য হামলা’ নিয়ে জরুরি সতর্কতা জারি

নিজস্ব সংবাদ :

জেদ্দা-মক্কা-তাইফে ‘সম্ভাব্য হামলা’ নিয়ে জরুরি সতর্কতা জারি

রিমন হোসেন, সৌদি আরব: মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি আরব বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ (সিভিল ডিফেন্স) বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স জানায়, জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে কী ধরনের বিপদ তৈরি হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

সতর্কবার্তা পাওয়ার পর বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে অথবা জানালা থেকে দূরে কোনো অভ্যন্তরীণ কক্ষে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানেই থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকতে বলা হয়েছে। যারা সতর্কবার্তা পাওয়ার সময় বাইরে ছিলেন, তাদের দ্রুত কাছের কোনো ভবনে ঢুকে আশ্রয় নিতে অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে অবস্থান করতে বলা হয়েছে।

গাড়িচালকদের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে সিভিল ডিফেন্স। জরুরি সতর্কবার্তা পাওয়ার পর, সেতু ও উঁচু ভবনের কাছ থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে, জনসমাগম এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার পাশাপাশি কেবল সরকারি ও নির্ভরযোগ্য চ্যানেলের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বার পড়া হয়েছে