ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী থেকে এক দিনে নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ :

রাজধানীর পৃথক স্থান থেকে এক নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ীর শনির আখড়া ইউটার্ন এলাকায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

একই দিন মতিঝিলের নটর ডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৫০) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি তাকে সকালে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। তার পরিচয় পাওয়া যায়নি।

এ দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে অসুস্থ অবস্থায় এক নারীকে (৩০) পড়ে থাকতে দেখে হাসপাতালের কর্মীরা সকালে উদ্ধার করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ব আলী।

এ ছাড়া শাহবাগ থানার আওতাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মোড়ের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। শাহবাগ থানার এসআই বিজয় মণ্ডল লাশটি উদ্ধার করেন। পরে বিকালে লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়। তারও পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিও ভবঘুরে প্রকৃতির ছিলেন।

এ ছাড়া কামরাঙ্গীরচর থানার জাউলাহাটি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। থানার এসআই প্রাণেশ্বর দাস বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন। স্থানীয় লোকজন তাকে চিনতেন, তবে তার পরিচয় জানতেন না। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
১৭ বার পড়া হয়েছে