ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ ডেভিড হেম্প! পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্রকে ঘিরে গুঞ্জন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার ‘মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১ দেশ’ নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর প্রতারণা, ৭৬ মাসের কারাদণ্ড রাজধানীতে ফুটপাত থেকে ২ মরদেহ উদ্ধার আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্রকে ঘিরে গুঞ্জন

নিজস্ব সংবাদ :

বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্রকে ঘিরে গুঞ্জন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে টলিপাড়ায় নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ব্যক্তিগত জীবন লোকচক্ষুর অন্তরালে রাখতে অভ্যস্ত এই নায়িকাকে ঘিরে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই মিমি চক্রবর্তীর বিয়ে হতে চলেছে। জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে পাহাড়ের শহর কালিম্পংকে বিয়ের আসর হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে খবর।

নায়িকার ঘনিষ্ঠ মহলে গোপনে নিমন্ত্রণ ও প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে বলেও জানা গেছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মিমির তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

গুঞ্জনের কেন্দ্রে রয়েছে পাত্রের পরিচয়ও। টলিপাড়ার গণ্ডির বাইরের একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন মিমি। খবর অনুযায়ী, তার হবু স্বামী বিনোদন জগতের কেউ নন, বরং পেশায় একজন নৌবাহিনীর কর্মকর্তা।

উল্লেখ্য, অতীতে মিমি চক্রবর্তী কাজের ব্যস্ততা ও একাকীত্বকেই নিজের স্বাচ্ছন্দ্য বলে দাবি করেছিলেন। সেই তিনিই যে নীরবে জীবনে নতুন কাউকে স্থান দিচ্ছেন, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে