ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনে ১৫০ কোটি, বক্স অফিসে ‘মির্জাপুর’-এর দাপট

নিজস্ব সংবাদ :

চার দিনে ১৫০ কোটি, বক্স অফিসে ‘মির্জাপুর’-এর দাপট

সাপ্তাহিক ছুটির পর কর্মদিবসে অনেক সিনেমার আয়েই ভাটা পড়ে। তবে ‘মির্জাপুর দ্য মুভি’র ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। মুক্তির চতুর্থ দিনেও দর্শকের আগ্রহ ধরে রেখেছে ছবিটি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, চার দিনেই বিশ্বব্যাপী ১৫০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন গুরমিত সিং। জনপ্রিয় ‘মির্জাপুর’ সিরিজের কাহিনি বড় পর্দায় নিয়ে এসেছেন তিনি।

মুক্তির প্রথম দিনেই প্রায় ৩০ কোটি রুপি আয় করে ছবিটি। এরপর আয় বাড়তে থাকে। সোমবার কর্মদিবসে প্রায় ১৬ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি। ফলে প্রথম সপ্তাহেই ২০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০১৮ সালে যাত্রা শুরু করে ‘মির্জাপুর’। তিন মৌসুমে কালিন ভাইয়া, গুড্ডু ও মুন্না ভাইয়াদের গল্প দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই পরিচিত চরিত্র ও জগত এবার বড় পর্দায় নতুন করে হাজির হয়েছে।

ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু শর্মা, জিতেন্দ্র কুমার ও রবি কিষাণসহ অনেকে। সিরিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রেক্ষাগৃহে আসা সিনেমাটি শুরুতেই যে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে, চার দিনের আয়েই মিলছে তার স্পষ্ট ইঙ্গিত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
৫ বার পড়া হয়েছে