ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রাখল ইসরাইল

নিজস্ব সংবাদ :

ইসরাইল

আসন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে বিদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরাইল। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) জানিয়েছে, বিদেশে ইসরাইলি ও ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি আগের তুলনায় বেড়েছে।

এই সতর্কতার অংশ হিসেবে ইসরাইলিদের ভ্রমণের জন্য ‘চরম ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশের নামও রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

ইসরাইলি কর্তৃপক্ষের আশঙ্কা, ইরান ও দেশটির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে অবস্থানরত ইসরাইলিদের লক্ষ্য করে হামলা চালাতে পারে। আগামী অক্টোবরে ইসরাইল-হামাস সংঘাতের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন দেশে ইসরাইলবিরোধী বিক্ষোভ ও সহিংসতার ঝুঁকি বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া ও আলজেরিয়ায় ভ্রমণের ক্ষেত্রেও ইসরাইলিদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং সম্ভব হলে এসব দেশে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ইরান, সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে ইসরাইলিদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। জর্ডান, কাতার, মিসর ও তুরস্ককেও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে।

বিদেশে অবস্থানরত ইসরাইলি নাগরিকদের নিজেদের পরিচয় প্রকাশ না করার পরামর্শ দিয়েছে এনএসসি। জনসমক্ষে হিব্রু ভাষায় কথা বলা, ধর্মীয় পোশাক বা প্রতীক ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে বিক্ষোভ ও সমাবেশ এড়িয়ে চলা এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ বার পড়া হয়েছে