ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম তীরের ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করছে ফ্রান্স

নিজস্ব সংবাদ :

পশ্চিম তীরের ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করছে ফ্রান্স

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলো থেকে উৎপাদিত পণ্য নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ফ্রান্স। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এ ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যারো বলেন, ফিলিস্তিনের ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ করবে ফ্রান্স। একই ধরনের উদ্যোগ নেওয়া আরও ১১টি দেশের সঙ্গেও তারা এ বিষয়ে কাজ করবে। ব্যারো বলেন, পশ্চিম তীর ‘বিস্ফোরণের কাছাকাছি’ অবস্থায় রয়েছে। সেখানে বসতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে।

এ ধরনের কর্মকাণ্ড নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষও উদ্বেগ প্রকাশ করেছে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, সাম্প্রতিক পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে। তার মধ্যে ফ্রান্সের এ পদক্ষেপ ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে বাড়তি আন্তর্জাতিক চাপ তৈরি করবে।

প্রসঙ্গত, গত বছর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে একটি উচ্চপর্যায়ের সম্মেলনে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ফ্রান্সের পররাষ্ট্রনীতিতে এ পদক্ষেপকে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বার পড়া হয়েছে