ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
‘বাজে চরিত্রে অভিনয় করেছি, কিন্তু নেতাদের মতো খারাপ নই’ প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস শানাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার পাকিস্তানের যে শহরে তৈরি হয় বিশ্বের ৭০% ফুটবল ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩ জন প্রেষণে বদলি, শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে মাধবপুরে মানববন্ধন ফিরে এসেছি মানুষের কাছে, বাংলাদেশের জন্য কাজ করতে: মির্জা আব্বাস স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির ‘সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯’

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস শানাকার

নিজস্ব সংবাদ :

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস শানাকার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন ইতিহাস গড়েছেন দাসুন শানাকা। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের এই শ্রীলঙ্কান অলরাউন্ডার মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেছেন, যা টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম।

সেঞ্চুরি করে শানাকা ভেঙেছেন আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার ও টিম সাইফার্টের রেকর্ড। তারা তিনজনই সিপিএলে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন। রাসেল রেকর্ডটা গড়েছিলেন ২০১৮ সালে। গত বছর একই দিনে ৪০ বলে তিন অঙ্ক ছুঁয়ে তাকে স্পর্শ করেন হেটমায়ার ও সাইফার্ট।

বাংলাদেশ সময় আজ ভোরে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে ১০ম ওভারে ব্যাটিংয়ে নামেন শানাকা। কয়েকটি বল দেখেশুনে খেলার পরই ঝড় তোলেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ বলে অপরাজিত ১২১ রান করেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। মারেন ৮টি চার ও ১২টি ছক্কা; স্ট্রাইক রেট ২৮১.৪০।

শানাকার সঙ্গে আন্দ্রে ফ্লেচারের ৩৮ বলে ৬৪ রানের ইনিংসে ভর করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করে। জবাবে সেন্ট লুসিয়া কিংস ১৩.৫ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট হয়। প্যাট্রিয়টস জেতে ১৩৭ রানে।

ম্যাচ শেষে শানাকা বলেন, ‘শুরুতে আমার পরিকল্পনা ছিল বলের মেরিট অনুযায়ী খেলা, ফিল্ডিং কীভাবে সাজানো আছে এবং তারা কীভাবে বল করবে, সেটি দেখছিলাম। প্রায় ৩০ রান করার পর বুঝতে পারি পিচ ভালো।

তাই আমার শক্তির জায়গায় পেলেই বল আক্রমণাত্মক শট খেলার সিদ্ধান্ত নিই। ভাগ্য ভালো ছিল, সবকিছু আমার পক্ষে গেছে।’
শানাকাকে ওপরে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক জেসন হোল্ডার। তিনি শানাকার প্রশংসা করে বলেন, ‘দাসুন দুর্দান্ত ফর্মে আছে। তাই আমরা তাকে যতটা সম্ভব, কাজে লাগাতে চেয়েছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
১১ বার পড়া হয়েছে