News Title :
জামালপুরে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর
জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাজিত পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।
ট্যাগস :




















