সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন মিরাজ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সিপিএলের মাঝপথে বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
এর আগেও সিপিএলে খেলার ডাক পেয়েছিলেন মিরাজ। তবে ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে নিলেও ম্যাচ খেলায়নি। সেই অপেক্ষা এবার ফুরায় কি না, সেটাই এখন দেখার বিষয়।
চলতি মাসের শুরুর দিকে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মিরাজ।
গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৪ ম্যাচ খেলে ৪৪ রান করেছেন তিনি। তবে কোনো উইকেট নিতে পারেনি। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো না হলেও ঠিকই চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার। জাফনা কিংসকে ৫ উইকেটে হারিয়ে তার দল গল চ্যাম্পিয়ন হয়।
আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগেও চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন মিরাজ। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালার্ন্দাসের হয়ে। যদিও লাহোর হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবার তার চ্যাম্পিয়ন ভাগ্যে দিয়ে শিরোপা জেতার পালা গায়ানার। গত ৮ আগস্ট শুরু হওয়া সিপিএলের পয়েন্ট তালিকায় বর্তমানে চারে আছে গায়ানা।




















