ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুরকে বদলি লেস্টারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান জাবির নিরাপত্তা কার্যালয়ের পাশে গাঁজার গাছ, ফুলগাছ ভেবে পরিচর্যা জামালপুরে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন মিরাজ মক্কা প্যাক্ট নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি: আসিফ পাঁচ বছরে ১ কোটি মানুষের বিদেশে কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাই: বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার পদ্মা সেতুর ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

পাঁচ বছরে ১ কোটি মানুষের বিদেশে কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর

নিজস্ব সংবাদ :

পাঁচ বছরে ১ কোটি মানুষের বিদেশে কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর

আগামী ৫ বছরে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আজ সোমবার বেলা সাড়ে ১২ দিকে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। প্রতিবছর আট থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে জনবান্ধব কর্মকাণ্ড বাস্তবায়নে সরকার কাজ করছে। তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে। তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্যও সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

প্রতিমন্ত্রী নুর বিএম কলেজে বাস্কেট বল গ্রাউন্ডে ছাত্রঅধিকার পরিষদ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পরে তিনি কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
১০ বার পড়া হয়েছে