ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা সংসদে বিরোধী দলের ওয়াকআউট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান: শওকতুল ইসলাম আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত : স্পিকার জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালকে দীপু মনি নেপালে ভয়াবহ বন্যা-ধসে নিহতের সংখ্যা ছাড়াল ৩০০ নর্থহ্যাম্পটনশায়ারে ৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডসের প্রথম রোডশো অনুষ্ঠিত নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান: শওকতুল ইসলাম

নিজস্ব সংবাদ :

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান। তিনি যে পরিমাণে পরিশ্রম করেন তা পৃথিবীর আর কোনো প্রধানমন্ত্রী করেন বলে মনে হয় না।’

গত সোমবার (২৪শে আগস্ট) বিকেলে শাহজালাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের ব্যয় কমাতে প্রধানমন্ত্রী বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিদেশ সফরেও স্বল্প সংখ্যাক সঙ্গী নিয়ে ব্যয় কমাচ্ছেন। শাহজালাল উচ্চ বিদ্যালয়সহ কুলাউড়ায় অবস্থিত সব বিদ্যালয়ের উন্নয়নের কাজ এই সরকারের আমলে শেষ হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নশাদ আহমদ চৌধুরী। রাউৎগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী রিপনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ ও বর্তমান সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান এ এম এস জামান মতিন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন- শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কবির মিয়া, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল খালিক, ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান খয়াজ, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম টিপু প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি শওকতুল ইসলামকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
১০ বার পড়া হয়েছে