ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ফেঞ্চুগঞ্জে পুলিশের সাড়াশি অভিযানে আরো ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীদের অধিকার রক্ষায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সংসদ ১০১ টিম আত্মপ্রকাশ শাহজালাল মাজারের দানবাক্সে ৩৪ দিনে মিললো প্রায় ৭১ লাখ হাজার টাকা চুনারুঘাটে আ.লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হবিগঞ্জের লাখাইয়ে জমির বিরোধে তুমুল সংঘর্ষ, আহত অন্তত ২০ সিলেটে ট্রিপল মার্ডার : ৪ দিনের রিমান্ডে বাবুল মিয়া বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে দুই বছর চাইলেন অর্থমন্ত্রী কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভয়াবহ রূপে ভাইরাসের কোনো অজুহাত নেই, বাংলাদেশ সত্যিই দারুণ খেলেছে: প্যাট কামিন্স ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

সিলেটে ট্রিপল মার্ডার : ৪ দিনের রিমান্ডে বাবুল মিয়া

নিজস্ব সংবাদ :

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় বৃদ্ধ দম্পতি ও তাদের গৃহপরিচারিকা খুনের ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়ার (৪০) বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে আদালতের বিচারক ফারহানা সুলতানা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে বাবুল মিয়াকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।
শুনানি শেষে বিচারক ফারহানা সুলতানা চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চার দিনের রিমান্ডে বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ, ঘটনার পেছনে অন্য কারো সম্পৃক্ততা এবং নিহতদের সঙ্গে তার সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বুধবার সকালে নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও তাদের গৃহকর্মী তাহমিনার (১৫) লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।

ঘটনার দিন বিকেল ৩টার দিকে রায়নগর রাজবাড়ি এলাকার প্রয়াত নূর মিয়ার ছেলে বাবুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
১৪ বার পড়া হয়েছে