ফেঞ্চুগঞ্জে উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিএনপির সভা, উপস্থিত এমপি এম এ মালিক
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নম্বর ঘিলাছড়া ইউনিয়নের সার্বিক অবকাঠামো উন্নয়নকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল ৪টায় এভি কনভেনশন সেন্টারে আয়োজিত এ সভায় ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গনি তাজিবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।
বিনিময় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী মইন উদ্দিন, উপজেলা বিএনপি’র উপদেষ্টা ইকবাল চৌধুরী, সহ সভাপতি ফখরুল ইসলাম পাপলু, সহ সভাপতি মো: সাহেদ মেম্বার, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নীহার, বিএনপি নেতা আব্দুল জলিল শাহ, যগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহেদ, ওসি মোহাম্মদ লুৎফুর রহমান, ২নং মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রেদওয়ানুল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক মতিউর রাহমান মকুল, ১নং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম তানিম, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, ৪নং উত্তর কুশিয়ারা বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. আজাদ, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সভাপতি সনজিদ আলী, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ ফয়সল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাইফুল ইসলাম মিটু, মো: সহিদুর রহমান সোহাগ, জালাল আহমেদ চৌধুরী, রেকিন আহমেদ তুহিন, কটুল আহমেদ, জাহাজান হোসেন লিটন, রিমন হাসান রিমু, আব্দুস সালাম চৌধুরী, আসকার আলী, তারেক আহমেদ, সামাদ হোসেন রুমেল, আজরফ মাহী, কাওসার আহমেদ- প্রমূখ।




















