ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

‘বিনা হাতকড়ায় জিয়াউলকে আর ট্রাইব্যুনালে নেওয়া হবে না’

নিজস্ব সংবাদ :

‘বিনা হাতকড়ায় জিয়াউলকে আর ট্রাইব্যুনালে নেওয়া হবে না’

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার চলমান সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, আদালত প্রাঙ্গণে এরপর থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, সেটার নিশ্চয়তা আমরা দিচ্ছি।

আমরা আশ্বস্ত করতে চাই, ন্যায়বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেটা আমরা লক্ষ্য রাখছি। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরো বলেন, সংসদ সদস্য যে প্রশ্নটি উত্থাপন করেছেন, বিষয়টি আমারও দৃষ্টিতে এসেছে। যখন তাকে আদালত পর্যন্ত পৌঁছানো হয়, সেটি আইনমন্ত্রীর জুরিসডিকশনের মধ্যে পড়ে না।

তারপরও যখন এটা আমাদের দৃষ্টিতে এসেছে, এরপর যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে (আদালত থেকে), তখন একজন নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে নিয়ে যাওয়া প্রয়োজন সেভাবে ফেরত পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে বিগত ১৬-১৭ বছরে যত গুম হয়েছে, খুন হয়েছে, গায়েবি মামলা হয়েছে; জুলাই গণ-অভ্যুত্থানে যত মানুষ মারা গেছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, কান হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে- প্রত্যেকটি ঘটনার বিচার হবে। আমরা ন্যায়বিচারের পথ ধরে এগিয়ে যাব।

মন্ত্রী বলেন, ঢাকা শহরের বাইরেও বিভিন্ন জেলার যে সমস্ত জায়গায় মানবতাবিরোধী অপরাধ হয়েছে, সেই সমস্ত জেলাতে মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং আইসিটির চিফ প্রসিকিউটরের নেতৃত্বে টিম যাবেন তদন্ত করতে।

তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সংশ্লিষ্টদের মানবতাবিরোধী অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৪ বার পড়া হয়েছে