ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বগুড়ায় হবে তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা: মীর আলম

নিজস্ব সংবাদ :

বগুড়ায় হবে তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা: মীর আলম

বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বগুড়ায় বিমানঘাঁটির অনুমোদন হয়ে গেছে ইতোমধ্যে। বিমানবাহিনীর বহরে নতুন যে যুদ্ধবিমান আসবে, সেটি এই বিমানঘাঁটির বহরে সংযুক্ত হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, উন্নয়নের বিষয়ে আমার পাগলামি রয়েছে। নিজ এলাকার উন্নয়নে নানা কাজ করেছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান করেছি, কিন্তু বিএনপি করার কারণে এত দিন সেগুলো এমপিওভুক্ত করা হয়নি। এখন সেগুলো এমপিওভুক্ত করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, ‘বিএনপি সরকার আসার আগপর্যন্ত বগুড়ার কোনো উন্নয়ন হয়নি, সেখানকার মানুষের চাকরি হয়নি, যাদের চাকরি ছিল তাদের পদায়ন হয়নি। তাই বগুড়ার উন্নয়নে চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বলেছেন, সমানতালে সব জেলার উন্নয়ন হবে। সেই আঙ্গিকেই বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ করছি।’

এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানিয়ে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। বড় বাজেট বাস্তবায়ন যেমন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে, তেমনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করার চ্যালেঞ্জও আছে। সব চ্যালেঞ্জ যেন অতিক্রম করতে পারি সে জন্য দোয়া চাই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
৪৮ বার পড়া হয়েছে