ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপে আয়োজনে ৩ ভেন্যু নিয়ে ভাবছে বিসিবি

নিজস্ব সংবাদ :

এশিয়া কাপে আয়োজনে ৩ ভেন্যু নিয়ে ভাবছে বিসিবি

এশিয়া কাপের পরবর্তী আসরের জন্য মিরপুর-সিলেট ও চট্টগ্রামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব ভেন্যুর সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টটি আগামী বছরের জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও এর আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করেনি এসিসি।

মঙ্গলবার (৭ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ জানান, এশিয়া কাপের জন্য দেশের নিয়মিত তিনটি আন্তর্জাতিক ভেন্যুর প্রস্তাব দিয়েছে এসিসি।

তিনি বলেন, ‘আমরা মিরপুর-চট্টগ্রাম ও সিলেটের কথা বিবেচনা করছি, যেগুলো আমাদের নিয়মিত আন্তর্জাতিক ভেন্যু।

তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। যদি আগামী বছরের এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়, তবে দর্শকরা টুর্নামেন্টটি উপভোগ করতে পারবেন।’
আহমেদ জানান, প্রস্তাবিত ভেন্যুগুলো সম্পর্কে আরও তথ্যের জন্য বিসিবির সাথে যোগাযোগ করেছে এসিসি। আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে।

দীর্ঘ ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো এশিয়া কাপ আয়োজনের আশা করছে বাংলাদেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
১৯ বার পড়া হয়েছে