ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

আমাদের সঙ্গেও এমনটা ঘটতে পারত, ব্রাজিলের বিদায় নিয়ে স্কালোনি

নিজস্ব সংবাদ :

মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলতে নামার আগে তাই সতর্ক আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এবারের বিশ্বকাপে ফেভারিট বলতে কেউ নেই।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপ সবার জন্যই ভীষণ কঠিন। ফেভারিট বলতে কেউ নেই।

বিশ্বকাপে আগে যেমন আমরা দেখতাম… কোনো দলকেই এবার স্পষ্ট ফেভারিট বলা যাচ্ছে না। আগের আসরগুলোর তুলনায় এবার পরিস্থিতিও অনেক ভিন্ন। চার-পাঁচটি দলকে অন্যতম ফেভারিট ধরা হলেও, যে ধরনের ফুটবল প্রত্যাশা করি, সেই মানের পারফরম্যান্স তারা দেখাতে পারেনি।’
বিশ্বকাপ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে জানিয়ে স্কালোনি বলেছেন, ‘এই বিশ্বকাপটি সবার জন্যই কঠিন হচ্ছে।

একক কোনো দল নেই আলাদাভাবে আধিপত্য দেখাচ্ছে। সেদিনের কথাই ধরুন, শক্তিশালী ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে লড়তে হয়েছে, স্পেন লড়াই করেছে পর্তুগালের বিপক্ষে। কোনো দলই তাদের পারফরম্যান্সের মান ধরে রাখতে পারছে না, কারণ প্রতিপক্ষরাও ভালো খেলছে। মিসরকে নিয়ে তাই সতর্ক আর্জেন্টিনা। স্কালোনি বলেছেন, ‘আমরা বেশ সতর্ক আছি, কারণ মিসর খুব কঠিন প্রতিপক্ষ।

তাদের দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে এবং কোচও দীর্ঘ সময় ধরে কাজ করছেন। সালাহ দুর্দান্ত খেলোয়াড়, তার মুখোমুখি হওয়াটা আনন্দের। তবে আমরা সব সময়ই দলগতভাবে সতর্ক আছি।’

নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। কেপ ভার্দের বিপক্ষে নিজেদের ফলও এমন হতে পারত জানিয়ে স্কালোনি বলেছেন, ‘ওরা (ব্রাজিল) বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। ঠিক যেমনটা সেদিন (কেপ ভার্দের বিপক্ষে) আমাদের ক্ষেত্রেও ঘটতে পারত কিংবা এই বিশ্বকাপে যে কারো সঙ্গেই ঘটতে পারে।’

তবে এখন পর্যন্ত নিজের দলের পারফরম্যান্সে খুশি কি না এমনটা জানাতে চাওয়া হলে স্কালোনি বলেছেন, ‘আমাদের পারফরম্যান্স সন্তোষজনক। চারটি ম্যাচই জিতেছি, এটিই সন্তুষ্ট হওয়ার বিষয়। তবে জিতলেও উন্নতির সুযোগ সব সময় থাকে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
৪২ বার পড়া হয়েছে