ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

নিজস্ব সংবাদ :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছে।

তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুর ৩টার দিকে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

নিহতরা হলো সৌরভ (১৭) এবং নাঈম (১৭)। তারা উভয়ই হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা। সৌরভ এ বছর দাখিল পরীক্ষা দিয়ে আলিম শ্রেণিতে ভর্তি হয়েছিল। আর নাঈম পেশায় একজন ওয়াইফাই সংযোগ কারিগর ছিল।

আহত মোটরসাইকেল আরোহীর নাম সাব্বির (২৫)। তিনি একই গ্রামের বাসিন্দা। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ জানিয়েছেন, দুই তরুণকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি, তবে বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
৪২ বার পড়া হয়েছে