ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব সংবাদ :

সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকশ্রমিক মো. আবুল হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

রবিবার (৭ জুন) ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন জানান, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আবুল হোসেন হত্যামামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুল এলাকায় নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় হামলার শিকার হন শ্রমিক নেতা আবুল হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ দিন চিকিৎসার পর ২৭ মে তিনি মারা যান।

শ্রমিক নেতাদের অভিযোগ, আবুল হোসেন হত্যাকাণ্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মামলার অন্যতম অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন বলেও তারা দাবি করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
১৮ বার পড়া হয়েছে