ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল এক শিশুর

নিজস্ব সংবাদ :

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২ জনে।

যাদের সবাই শিশু। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৮৯ জন রোগী। ফলে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২৮৬ জন। সিলেটে মারা যাওয়া শিশুর নাম হাফিজুর রহমান (৭ মাস)।

সে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইলাশপুরের রমজান মিয়ার ছেলে। হাফিজুর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

আজ বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। তাদের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ১ শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২ জন। তাদের মধ্যে ৪ জনের হাম রোগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৮৯ জনের মধ্যে ৩০ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ২৫ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং ২০ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন, আল হারামাইন হাসপাতালে ২ জন এবং নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ২৮৬ রোগী চিকিৎসাধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
১০ বার পড়া হয়েছে