ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে কাউন্সিল নির্বাচনে শামীম আহমেদ চৌধুরীর বিজয় অর্জন

নিজস্ব সংবাদ :

লন্ডনে কাউন্সিল নির্বাচনে শামীম আহমেদ চৌধুরীর বিজয় অর্জন

রিহান আহমেদ যুক্তরাজ্য বার্মিংহাম: যুক্তরাজ্যের ওয়েম্বলি এলাকা লন্ডন বরো অফ ব্রেন্ কাউন্সিল নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করেই বিজয় অর্জন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ চৌধুরী। তিনি মোট ৮৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শামীম আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে উত্তর লন্ডনে সফলভাবে রেস্টুরেন্ট ও ক্যাফে ব্যবসার সঙ্গে জড়িত। তিনি লন্ডনের প্যাডিংটন কলেজ থেকে বিটিইসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি লন্ডনের বিভিন্ন এলাকায় সফল খাদ্য ও আতিথেয়তা ব্যবসা পরিচালনা করছেন।

ব্যক্তিগত জীবনে তিনি মৌলভীবাজার জেলার নাদামপুর খালাকাবাদ এলাকার কৃতি সন্তান। তাঁর পিতা মরহুম আব্দুল খালিক চৌধুরী একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন।

নির্বাচনে বিজয়ের পর শামীম আহমেদ চৌধুরী বলেন, “আমি সকল ভোটার, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনের কারণেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এলাকার মানুষের সেবা করে যেতে চাই।”

স্থানীয় কমিউনিটির বিশিষ্টজনেরা তাঁর এই বিজয়কে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেন, শামীম আহমেদ চৌধুরী তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
১৩ বার পড়া হয়েছে