যুক্তরাজ্যে বদরুজ্জামান সেলিমকে সংবর্ধনা দিল লেস্টার বিএনপি
মহসিন হোসাইন যুক্তরাজ্য লেস্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সেলিম যুক্তরাজ্যে আগমন করেছেন। তাঁর এই আগমন উপলক্ষ্যে লেস্টারে বসবাসরত বিএনপি নেতা-কর্মীদের উদ্যোগে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়।
লেস্টার বিএনপি শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতা, কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। সভাটিতে সভাপতিত্ব করেন লেস্টার বিএনপি নেতা জনাব আলহাজ্ব আব্দুল হান্নান এবং সঞ্চালনা করেন লেস্টার বিএনপি নেতা জনাব আব্দুস সালাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব কাজী আঙ্গুর মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোশায়িদ তালুকদার, ইস্ট মিডলেন্ডস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, নটিংগাম বিএনপির সভাপতি কামাল চৌধুরী এবং ইতালি বিএনপি’র সাবেক সভাপতি জনাব জাফর বেনজাদিদ।
এছাড়াও বক্তব্য রাখেন লেস্টার বিএনপির নেতা জনাব রাকিব আলী, সৈয়দ আনোয়ার ইকবাল, আমিনুর রহমান, নাজমুল ইসলাম, এডভোকেট আব্দুল কাদির, গিয়াস আহমেদ,আব্দুর রউফ, ওয়েচ উদ্দিন,আলমগীর হোসেন, লোকমান আহমদ, জাজেব খান ও নজরুল ইসলাম।
উপস্থিত বক্তারা জনাব বদরুজ্জামান সেলিমকে উষ্ণ স্বাগত ও অভিনন্দন জানান এবং দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে নেতাকর্মীরা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখেন, সেলিম ভাইয়ের মতো জনপ্রিয় ও যোগ্য নেতাকে যেন আগামীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেখতে পান – সিলেটের উন্নয়ন ও জনসেবায় তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখার প্রত্যাশা সকলের।




















