ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ ‘ড. ইউনূস দেশকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়ে গেছে’ ভারতে ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে প্রাণ গেল ৩৩ জনের ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করলো এয়ার ইন্ডিয়া হাজারো মানুষের উপস্থিতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফের বিদায় দেশে ভোটার সংখ্যা বাড়লো ৬ লাখ ২৮ হাজার সীমান্তে বিএসএফের গুলিতে মানসিক ভারসাম্যহীন যুবক নিহত লেস্টার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ভারতের সিলেটভাষী অঞ্চলে যৌথ বইমেলার আহ্বান প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

লেস্টার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব সংবাদ :

লেস্টার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

মহসিন হোসেন, লেস্টার যুক্তরাজ্য: যুক্তরাজ্যের লেস্টারে বাংলাদেশ কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন লেস্টার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন মসজিদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনের চেয়ারম্যান জনাব আলেফ উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি জনাব জাহিনুর রহমান।

এসময় স্থানীয় কাউন্সিলরবৃন্দ, সাবেক কাউন্সিলর, কমিউনিটি নেতৃবৃন্দ এবং লেস্টারের বিভিন্ন বাংলাদেশি মসজিদের চেয়ারম্যানরা মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, মহান বিজয় দিবস শুধু বাংলাদেশের স্বাধীনতার প্রতীক নয়, এটি বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও বিজয়ের ইতিহাস। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব জনাব ওয়াইস আহমেদকে বিদায়ী সংবর্ধনা প্রদান। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে লেস্টারে বসবাস করে কমিউনিটির উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সম্প্রতি তিনি পরিবারসহ বাহরাইনে স্থায়ীভাবে স্থানান্তরিত হচ্ছেন। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৫৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
১২ বার পড়া হয়েছে