বার্মিংহাম সহকারী হাই কমিশনারের সাথে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস এর সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি: আশরাফুল ওয়াহিদ দুলাল
বাংলাদেশ সহকারী হাই কমিশন বার্মিংহাম এ নব নিযুক্ত হাই কমিশনার সুজন দেবনাথ এর সাথে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম এর সদস্যদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় সহকারী হাই কমিশনার এর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন বার্মিংহাম এর ফাষ্ট সেক্রেটারি ফাহমিদা খাতুন ও নাজমুজ সাকিব।
বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস এর আহবায়ক মোহাম্মদ এর নেতৃত্বে উপস্থিত বার্মিংহামের গণমাধ্যম কর্মী বৃন্দ বার্মিংহাম কমিউনিটির পক্ষ থেকে কমিউনিটির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এছাড়া বার্মিংহাম থেকে সিলেট বিমানের সরাসরি ফ্লাইটের দাবীর সাথে বাংলাদেশ হাই কমিশনার এর সহযোগিতা কামনা করা হয়।এ সময় নব নিযুক্ত সহকারী হাই কমিশনার কমিউনিটি সেবায় হাই কমিশনের সেবার মান উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন এবং বার্মিংহাম সহকারী হাই কমিশনের নতুন ভবন চালু করার ব্যাপারে গুরুত্ব আরোপের সাথে এক মত পোষণ করেন।
বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস এর পক্ষ থেকে এ সময় আরো বক্তব্য রাখেন বাংলা মেইল সম্পাদক সৈয়দ নাসির, দেশ বিদেশ পত্রিকার সম্পাদক ও এটিএন বাংলা প্রতিনিধি বদরুল আলম, এনটিভি ইউরোপ এর ব্যুরো চিফ ফারসু চৌধুরী, জিয়া তালুকদার, আশরাফুল ওয়াহিদ দুলাল,ওবায়দুল কবির খোকন, আব্দুল জলিল,রিয়াদ রায়হান,বাহার উদ্দিন প্রমুখ।




















