ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইসলামাবাদে মসজিদে হামলার দায় স্বীকার করলো আইএস

নিজস্ব সংবাদ :

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় সংঘটিত আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নগর কর্তৃপক্ষ জানায়, ইসলামাবাদের উপকণ্ঠ তারলাই এলাকায় অবস্থিত ইমাম বারগাহ কাসর-ই-খাদিজাতুল কুবরা মসজিদে হামলাটি ঘটে।

মসজিদটি শিয়া সম্প্রদায়ের উপাসনালয়। ২৪ কোটি ১০ লাখ জনসংখ্যার পাকিস্তানে সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলেও শিয়া সম্প্রদায় সংখ্যালঘু। দেশটিতে এর আগেও বিভিন্ন সময় শিয়া সম্প্রদায় সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছে। বিশেষ করে কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানায়, জুমার নামাজ চলাকালে হামলাকারী মসজিদের ফটকে পৌঁছালে তাকে বাধা দেওয়া হয়। এর পরপরই সে বিস্ফোরণ ঘটায়।

বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, আইএসের এক যোদ্ধা মুসল্লিদের লক্ষ্য করে বিস্ফোরকভর্তি জ্যাকেট পরিহিত অবস্থায় আত্মঘাতী হামলা চালায়। গোষ্ঠীটি এ ঘটনার দায় স্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই বিকট বিস্ফোরণে মসজিদ এলাকা কেঁপে ওঠে। এক মুসল্লি ইমরান মাহমুদ এএফপিকে জানান, হামলার সময় হামলাকারী ও তার সম্ভাব্য সহযোগীর সঙ্গে স্বেচ্ছাসেবী নিরাপত্তাকর্মীদের গোলাগুলি হয়। তিনি বলেন, হামলাকারী মসজিদের ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় পেছন থেকে স্বেচ্ছাসেবীরা গুলি চালালে তার ঊরুতে গুলি লাগে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০১:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
১১০ বার পড়া হয়েছে