ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে: মিন্টু

নিজস্ব সংবাদ :

জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে: মিন্টু

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনে দলটির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তা নাহলে ইরাক, লিবিয়া, সুদান ও আফগানিস্তানের মতো পরিণতি ভোগ করতে হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভুঁইয়া উপজেলার পৌরসভাধীন দুলামিয়া কটনমিলে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জামায়াতের অপপ্রচার সম্পর্কে সতর্ক করে আবদুল আউয়াল মিন্টু বলেন, তারা ভীত হয়ে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আগামী নির্বাচনের পর তাদের কোথাও মেম্বার পদে নির্বাচিত হতে দেব না। কারণ, তারা ষড়যন্ত্র করে বিএনপির প্রার্থীদের সরিয়ে বিনাভোটে নির্বাচিত হতে চায়।

মুক্তিযোদ্ধাদের আবারো দেশ রক্ষার ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন বানচাল করার শত চেষ্টা চালাচ্ছে জামায়াত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৮৬ বার পড়া হয়েছে